বিশেষ বিশ্লেষণ,
জাস্টনাউবিডি ২৪
আগে পুলিশ দেখলে মানুষের আত্মায় পানি থাকত না! জমের মত ভয় পেত সাধারন মানুষ থেকে শিশুরা পর্যন্ত। কথায় কথায় মানুষ বলত, 'আকাশের যত তারা পুলিশের তত ধারা'। গ্রাম থেকে শহর, সব খানেই এখন পুলিশের প্রতি অতিভীতি কমে গেছে। ঐ পোশাকের আড়ালে থাকা লোকটাও যে রক্ত-মাংসের মানু্ষ; তা এখন সবাই বুঝতে পারেন। এখন পুলিশকে সহজে ম্যানেজ করার প্রক্রিয়াও মানুষ জানে। তাই কখনো একটা বিড়ি দিয়েও পুলিশভীতি দূর করা সম্ভব। অলি-গলিতে পুলিশ দেখে 'ঠোল্লা' 'ঠোল্লা' বলে পুলিশ খেপানোর মত পোলাপানও মহল্লায় দেখা যায়।
