শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label হিজাব. Show all posts
Showing posts with label হিজাব. Show all posts

Jan 20, 2016

হিজাব বৃদ্ধির প্রতিবাদঃ বাংলাদেশের সাথে সম্পর্কচ্ছেদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউএসএ সভানেত্রী লতার!

বিশেষ প্রতিবেদন, জাস্টনাউবিডি২৪

টেলিভিশনের এক সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ ও ‘বহুব্রীহি’র জনপ্রিয় অভিনেত্রী লুৎফুন্নাহার লতা এবার হিজাবধারী নারীদের ওপর চটলেন। বাংলাদেশে হিজাবের ব্যবহার বৃদ্ধির কথা তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময়, প্রবাসী লতা তার মৃত্যুর পর তার লাশ দেশের মাটিতে “টানাটানি’ না করার অভিপ্রায় প্রকাশ করেন।

“অভিমান এতো তীব্র হয়েছে যে সিদ্ধার্থ কে বলেছি আমি মরে গেলে লাশ নিয়ে আর টানাটানি করে দেশে নেবার দরকার নেই। যেখানে মরি সেখানেই মাটি চাপা দিয়ে একটা শিউলির চারা লাগিয়ে রাখতে”- লিখেছেন লতা।