শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Dec 18, 2015

ভিডিও প্রতিবেদন- সন্ত্রাসী ছাত্রলীগের 'মুক্তিযুদ্ধের' কোপানলে চট্টগ্রাম কলেজ!

জাস্টনাউবিডি২৪,

১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজে 'মুক্তিযুদ্ধ' বাঁধানো ছাত্রলীগের লুটতরাজ কোন মিডিয়ায় আসেনি। এদিন কলেজগেট দিয়ে প্রবেশ করেই সর্বপ্রথম কলেজের পিয়ন মফিজ উদ্দীনের ঘর এবং জমানো টাকাপয়সা লুটের মাধ্যমে নিজস্ব 'মুক্তিযুদ্ধের' মডেল প্রদর্শন করে সন্ত্রাসী এই সংগঠনটি। এরপর সেই সন্ত্রাসপনা চলার এক পর্যায়ে ক্যাম্পাস রেইড দেয়ার নামে সশস্ত্র ছাত্রলীগকে গেটের বাইরে নিজেদের প্রহরায় রেখে ভেতরে প্রবেশ করে পুলিশ। 

গেটের বাইরে যথারীতি পুলিশী প্রহরায় 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' প্রদর্শন করতে থাকে ছাত্রলীগ। হাঁকাতে থাকে তাদের নিজস্ব 'মুক্তিযুদ্ধের' শ্লোগান!

রেইড শেষে ক্যাম্পাস ও হল থেকে শতাধিক সাধারন ছাত্রকে এরেস্ট করে নিয়ে যায় পুলিশ। ডাকাতদের হাত থেকে নিজ জানমালের হেফাজত করাটাই ছিলো ঐসব শীক্ষার্থীর অপরাধ!



দেখুন তথাকথিত 'মুক্তিযুদ্ধের' পক্ষ শক্তি কীভাবে দেশ চালাচ্ছে? গেটের এই ভিডিও দৃশ্য জনৈক সৌরভ দাসের ধারনকৃত। ভিডিওটি অনলাইন মাধ্যমে জাস্টনাউবিডি২৪ এর হাতে পৌঁছেছে।

পরবর্তী ভিডিও ক্লিপ- চট্টগ্রামে ছাত্রলীগ নামক 'মুক্তিযোদ্ধাদের' তান্ডব লীলা! 

জাস্টনাউবিডি২৪

বিজয় দিবসে ভারতীয় আগ্রাসনের ব্যাপারে কিছু বললেন বটে!!

সিনিয়র স্টাফ রিপোর্টার
জাস্টনাউবিডি২৪,


৬ ডিসেম্বর বাংলাদেশের ওপর ভারতীয় আগ্রাসনের ব্যাপারে অবশেষে মুখ খুলল তথাকথিত স্বাধীনতার পক্ষশক্তি। চ্যালেন আই এর অনলাইন পোর্টালে প্রকাশিত, ১৭ ডিসেম্বরের এই রিপোর্টটিই হয়তো, ভারতীয় বিজয় দিবস আগ্রাসনে মৌনতা অবলম্বনকারী পক্ষটির অবস্থান পরিস্কার করল।

সুস্পষ্ট ভারতীয় পক্ষাবলম্বনকারী প্রতিবেদনটিতে, বাংলাদেশী তরুন প্রজন্মের স্বাধিকার উদ্বেগ কে প্রধানত 'অপমান' করা হয়। বিজয় দিবসে ভারতীয় আগ্রাসনের কারনে বিক্ষুব্ধ হয়ে ওঠা তরুনদের 'পাকিস্তানপন্থী' হিসেবে উপস্থাপন করা হয়েছে সেখানে।

যদিও ঐ মৌনপক্ষ ঘরানার আরেক সংবাদ মাধ্যম বাংলামেইল, মুক্তিযুদ্ধ আজো ভারতীয় গণমাধ্যমে ‘ইন্দো-পাক যুদ্ধ’! - শিরোনামে বাঙ্গালীদের হতাশা প্রকাশক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভারতীয় মিডিয়ার সচিত্র নির্লজ্জতা প্রকাশ করা হয়।


বিজয় দিবসে ভারতের আগ্রাসনঃ স্বাধীন সিরাজুদ্দৌলার উত্থান ভয়ে দখলদার ইন্ডিয়া !?

জাস্টনাউবিডি২৪ বিশ্লেষণ,
ছবি, অনলাইন বাংলা পত্রিকা থেকে সংগ্রহকৃত এবং সংযোজিত।
("উপমহাদেশে বহু স্বাধীন রাষ্ট্রের দখলদার ব্রিটিশরা। হানাদার ব্রিটিশদের সামরাজ্যবাদী উত্তরসূরী বর্তমান ভারত। বর্তমান সামরাজ্যবাদী শক্তি ভারতীয় দখলদারিত্বের পথে স্বাধীন বাংলাদেশ সবচেয়ে বড় হুমকি। কারন বাংলাদেশই স্বাধীন সুবে বাংলার পথে হাঁটা শিশু রাষ্ট্র। আর এই রাষ্ট্রই ভারতীয় উপমহাদেশের সকল জতীগোষ্ঠীকে পুনরায় স্বাধীনতার পথে দেখায়।দখল হয়ে যাওয়া উপমহাদেশের স্বাধীন রাষ্ট্রগুলোর পূনরাভীর্ভাবে স্বাধীনচেতা নবাব সিরাজ-উদ-দ্দৌলার প্রয়োজন। আর সিরাজের আগমন কেবল বাংলাদেশেই হতে পারে। বাঙ্গালীদের জন্য ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বর্তমান রুপ হল সামরাজ্যবাদী ভারতের বিরুদ্ধে লড়াই।")

Dec 16, 2015

সচিত্র অগ্রাসনঃ বাংলাদেশের বিজয় দিবসে দিনভর কলঙ্ক লেপন করল ইন্ডিয়া!!!

জাস্টনাউবিডি২৪ এক্সক্লুসিভ রিপোর্ট

(সচিত্র ডকুমেন্ট গুলো ভালোভাবে দেখতে একটু অপেক্ষা করুন। আপনার ডিভাইসে লোড হতে দিন।)

১৯৭১ কে সবসময় সকলের চেয়ে অধিক গর্বের সাথে উপস্থাপন করে থাকে বাংলাদেশ আওয়ামীলীগ। সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামে পরিচিত ১৯৭১ এর যুদ্ধে নিজেদেরকে মহানায়ক হিসেবে উপস্থাপন করে তারা।

বাংলাদেশে এখন সেই আওয়ামীলীগই ক্ষমতায়। পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ইন্ডিয়ার সাথে বরাবরই সর্বোচ্চ সম্পর্ক ধরে রেখেছে হাসিনা সরকার। কিন্তু ১৬ ডিসেম্বরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাংলাদেশ অঙ্গন গর্বের সাথে পরিচালিত হলেও পার্শ্ববর্তী বৃহৎ ভারতীয় অঙ্গন থেকে সেই গর্বে গোবর লেপে দেয়া হয়েছে!

ওপাশে গোবর একটি পবিত্র শব্দ হলেও একে মলজ্ঞাণ করে চরম ঘৃণা করে বাংলাদেশের মানুষ। হতে পারে ধর্মের কারনে এই পার্থক্য। তবে কি ধর্ম নিরোপেক্ষ বাংলাদেশকে ধর্মীয় দৃষ্টিতেই দেখছে বিজেপির ভারত? তা না হলে এই অপমানের হেতু কী?

সচিত্র প্রতিবেদনঃ 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' প্রদর্শন করল ছাত্রলীগ!

চট্টগ্রাম প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪


বিজয় দিবসে 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' প্রদর্শন করল বাংলাদেশ ছাত্রলীগ। আজ চট্টগ্রাম কলেজে সংঘর্ষে জড়িয়েছে মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারী রাজনৈতিক দলের এই অঙ্গসংগঠন। প্রতিপক্ষ ছাত্রশিবির। বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে স্বাধীনতার নিজস্ব চেতনায় বিশ্বাসী ছাত্রলীগ নিজেদের গোপন স্থান থেকে এসব হাতিয়ার নিয়ে প্রকাশ্য শোডাউনে লিপ্ত হয়। জানা গেছে ছাত্রলীগের নিয়মিত শ্লোগানে পরিচিতি পাওয়া 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' গুলো বের করা নিয়ে একপর্যায়ে মতবিরোধ তৈরি হয় ছাত্রলীগের মাঝে। ফলে কলেজ গেটের বাইরে আয়োজিত এ প্রদর্শনিতে নিজেদের মাঝেই হাতিয়ার নিয়ে দ্বন্দে জড়িয়ে পড়েন তারা।

সেসব অবৈধ হাতিয়ার এবং তা নিয়ে দন্দ্বের কিছু ছবি জাস্টনাউবিডি২৪ এর পাঠকদের জন্য প্রকাশ করা হল,

Dec 15, 2015

বিজয় দিবসের আগেও খুন করল পুলিশ?

চট্টগ্রাম প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪


মাত্র ক ঘন্টা পরই বিজয় উৎসব! বাংলাদেশ জুড়ে চলছে বিজয়ের প্রস্তুতি। আয়োজনে ব্যাস্ত বাংলাদেশেই আবার ফুটল মরন গুলি। মারা পড়ল রাজনৈতিক ব্যাক্তি।

ঘটনাস্থল চট্টগ্রামের সীতাকুন্ড।

Dec 14, 2015

বিজয় দিবস উদযাপনও এখন পরাধীনতা?

কল্পনা মুখার্জীর বোধকল্প,
জাস্টনাউবিডি২৪ 


ম্প্রতি ফেসবুক খুলে দেয়ার পর বিজয়৭১ নামক অ্যাপ ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ২২ দিন বন্ধ থাকার পর ফেসবুক খুলে দেয়া হলেও অন্যান্য যোগাযোগ মাধ্যম এখনও বন্ধ রয়েছে।

নতুন করে বন্ধ করা হয়েছে অন্যতম শীর্ষ যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ এবং ইমো (শেষ খবর পাওয়া গেছে এই তিনটি মাধ্যম ফের খুলেছে সরকার)। আগে থেকে বন্ধ রয়েছে ভাইবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক বন্ধ করে দিয়ে তাদের দক্ষীন এশীয় প্রতিনিধিদের সাথে সরকারের ৩ জন মন্ত্রীর বৈঠক ছিলো নজির বিহীন! সেখানে সরকারী স্বসস্ত্র বাহিনীর কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ছিলেন গোয়েন্দা বাহিনীর মত স্পর্ষকাতর প্রতিষ্ঠানের প্রধানও।