শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Dec 10, 2015

অবশেষে খুলল ফেসবুক, তবে...

স্টাফ রিপোর্টার, জাস্টনাউবিডি২৪

বিগত মানবতা বিরোধী অপরাধের দন্ড কার্যকরের কথা বলে সরকার এই মাধ্যমটি হঠাতই বন্ধ করে দেয়। এরপর নানান আশংকা ও ক্ষোভের মধ্য দিয়ে তরুনরা পার করেছেন দীর্ঘ অপেক্ষার প্রহর। এক্ষেত্রে ফেসবুক নিয়ে সরকারী কর্মকর্তাদের দ্বিমূখী আচরন ছিলো বিক্ষুব্ধ তরুনদের নিকট বিরক্তিকর বিষয়! ফেসবুক বন্ধ করে দিয়ে সরকারী দ্বায়িত্বশীল মন্ত্রী নিজেরাই বিকল্প পথে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নিয়মমিত।


Dec 8, 2015

তিরিশ বছরের পরাধীনতা মেনে শিল্পী হায়দারও অবশেষে পঁচাদের দলে!

নির্মোহ পর্যবেক্ষণ,

 
গানটি অসাধারণ সৃষ্টি, প্রতিটি লাইন বাস্তবতা সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা-ভাবনা কেন্দ্র করে রচনা হয়েছে ২০০১ শিল্পী হায়দার হোসেন কালজয়ী গানটির কথা, সুর কন্ঠ দিয়েছেনগান নিয়ে কোন বিতর্ক নেই, বিতর্ক গানের মানুষটি নিয়ে তিনি নিজেই বিতর্ক সৃষ্টি করলেন, মিথ্যার আশ্রয় নিয়ে



Dec 7, 2015

'গরুভক্ত ভৃত্যের কাজ কারবার'

কল্পনা মুখার্জীর বোধকল্প,
জাস্টনাউবিডি২৪

সীমান্ত পাহারাদার বাহিনীর প্রধান যখন গরু পাচারের সাথে সকল সীমান্ত হত্যার সংযোগ ঘটিয়ে, সীমান্ত ছেড়ে দেশের অভ্যন্তরে মোতায়েন হবার রাজনৈতিক দ্বায়িত্ব দেখিয়ে দেন, তখন সশস্ত্র এ নেতার পেছনে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বৈধ কোন কারন থাকতে পারেনা। দ্বায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল (৬ ডিসেম্বর ২০১৫) রাজধানীতে অবস্থিত বিজিবি হেডকোয়ার্টার পিলখায় সংবাদ সম্মেলন করে এ নেতা বললেন, 'গরু পাচার বন্ধ হলেই সীমান্ত হত্যাও বন্ধ হবে'। খোদ বাংলাদেশী সীমান্তরক্ষী প্রধান 'পশু লেনদেনের দামে' যখন সীমান্তের নিয়মিত গণহত্যার বৈধতা মূল্যায়ন করেন, তখন তাকে আরএসএস এর বাংলাদেশী মুখপাত্র হিসেবেও দেখা যায়। দ্বায়িত্বের পাইকারী বাজারে ঢুকে এই যখন তার অবস্থান, তখন কেবল রাজনৈতিক নেতা, আরএসএস মুখপাত্রতেই সীমাবদ্ধ থাকবেন কেন? সাথে সাম্রাজ্যবাদী ইন্ডিয়ান দূতালীও করে দিলেন পোষাকী এই সীমান্ত দারোয়ান।

দালালীর তো সীমা থাকে, তিন তিনটা বৎসর একটা বাহিনীর প্রধান থাকার আহ্লাদী অতিসহ্যে দালালীর মাত্রাও ছাড়িয়ে গেল এদিন।

Dec 5, 2015

‘আওয়ামীলীগ যে মিডিয়ায় ভালো ইয়াজুজ মাজুজ সেই মিডিয়ায় পয়গম্বরের দল’

কল্পনা মুখার্জীর বোধকল্প,
জাস্টনাউবিডি২৪

'আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনাল' কী চমৎকার নাম! যুদ্ধাপরাধীর বিচারের অঙ্গীকার করে ক্ষমতা লাভের পর, অপরাধের বিচার প্রশ্নে আরোও ব্যাপকতর সংযোজন প্রশংসার দাবি রাখে বটে। এখন শুধু যুদ্ধাপরাধ নয়, সকল মানবতা বিরোধী অপরাধ গন্য হবে। কিন্তু আন্তর্জাতিক মানদন্ড? যথার্থ বিচার? ন্যায় প্রতীষ্ঠা? এই উপাদান গুলো একে একে ভূলুন্ঠিত হয়ে বিচার বিস্তৃতির উল্টোযাত্রায় এখন অবিচারের বিস্তৃতি পরিগ্রহ করেছে। বিখ্যাত পিজি হাসপাতালে বহু কাল থেকে মানুষ আসে দুদন্ড সস্থি লাভের আশায়, জীবন প্রাপ্তির আশায়। সেই পিজি হাসপাতালের গা ঘেঁষে ডাক্তারি ছেড়ে দেয়া প্রধান জল্লাদ তার বাহিনী নিয়ে অনবরত মৃত্যুর বন্দনা করছেন। পুজো দিচ্ছেন, নৃত্য তুলছেন, ভয়ংকর সব সুর ছড়িয়ে দিচ্ছেন বাতাসে! বাংলাদেশের মিডিয়া সেই অন্ধকার জগতে মন্ত্র পড়ছে, অর্চনা করে আসছে। মন্দিরে মানববলির স্থান যেভাবে পুরোহিতের মনে আতংকের বদলে পাশবিক প্রশান্তি জাগায়, বাংলাদেশের মিডিয়া কর্মীদের মনে মৃত্যুর উল্লাস পাশবিক ধ্বনি তোলে। সেই উল্লাস দেশের শতভাগ মানুষের বক্তব্য ঢেকে দিয়ে আত্মভগবান প্রচারে উদ্বুদ্ধ করে।

Dec 4, 2015

উদীময়ান ইউরোপীয় মুসলিম শক্তিকে শাস্তি দিচ্ছে আইএস!

বিশ্লেষণ, জাস্টনাউবিডি২৪
(ফ্রান্সের একটি মসজিদে ফরাসী মুসলিম রমনীগণ নামাজ আদায় করছেন)

ফ্রান্সে চলমান জরুরি অবস্থার অধীনে ১৬০টির মতো মসজিদ বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। বর্ণবাদী দৃষ্টিভঙ্গী প্রসারের অভিযোগে এসব মসজিদ বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধান ইমামরা। চরমপন্থা প্রচারের অভিযোগে ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ৩ টি মসজিদ। বন্ধের প্রক্রিয়ায় থাকা মসজিদ গুলোর একজন ইমাম জানাচ্ছিলেন, সর্বমোট ১০০-১৬০ মসজিদ বন্ধ করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে। এই প্রথম কোন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটিতে ব্যবস্থা নিতে দেখা গেল। 'প্যারিস হামলার পর সে দেশের মুসলিমরা নজিরবিহীন সমস্যায় নিপতিত হবেন', চলমান ঘটনাগুলোই সে আশংকার বহিপ্রকাশ। (আলজাজিরা, ইনকিলাব)

ঘটনার রাতেই প্যারেসে অবস্থিত বৃহত্তম উদবাস্তু শিবিরে অগ্নিসংযোগ করে স্থানীয় মানুষেরা। তারা একে প্যারিস হামলার তাৎক্ষনিক জবাব হিসেবে বিবেচনা করেছে। জানা যায়, বৃহৎ এই উদবাস্তু শিবিরটি বিশেষত সিরিয়া হতে আসা উদবাস্তুরা মাথা গোঁজার ঠাই করেছিলেন। সাথে ছিলেন বিপুল সংখ্যক আফ্রিকান মুসলিম উদবাস্তু।

Dec 2, 2015

সাকা-মুজাহিদ প্রাণভিক্ষা বিতর্কের অবসান, কারাচিঠিই সব প্রশ্নের জবাব

জাস্টনাউবিডি২৪ অনুষন্ধান,

চিঠি যে এক গুরুত্বপূর্ণ দলিল, এই আধুনিক জামানায় এসেও তার প্রমাণ মিলল। প্রাণভিক্ষা প্রমাণে অপরিহার্য দুটি কাগজ, যা রাষ্ট্রপতি বরাবর দন্ডপ্রাপ্তের লেখা নিছকই সাধারন চিঠি ছিলো, সেটি যখন প্রকাশে অপারগ সরকার। তখন'প্রকাশ অযোগ্য' সে চিঠির বিকল্প হয়ে উঠল কারা কর্তৃপক্ষের লেখা সরকারী আরেক চিঠি! যেন, প্রাণভিক্ষা নিয়ে সরকার বনাম জনতার মাঝে চলে আসা এতদিনকার বিতর্ক, জল্পনা-কল্পনার সব কিছু হঠাৎই উবে গেল। দন্ডপ্রাপ্ত প্রভাবশালী বিরোধী রাজনীতিক আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবার হতে প্রকাশ পাওয়া শেষ স্বাক্ষাতের চিঠিই হয়ে উঠল বহু প্রশ্নের 'একজবাব'। সেই জবাব অনুসন্ধানে জাস্টনাউবিডি২৪ এর বিশ্লেষণ পাঠকের জন্য উন্মুক্ত করা হল।

Dec 1, 2015

ফেসবুক ইস্যুতে তরুনদের পক্ষ থেকে অনলাইনেই আন্তর্জাতিক পিটিশন দায়ের!

স্যোসাল মিডিয়া প্রতিনিধি, 
জাস্টনাউবিডি২৪
(এবার অনলাইনেই সরকার বিরোধী পিটিশন দায়ের করেছে বাংলাদেশী হাজারো তরুন!)

বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়ায় বিক্ষুব্ধ তরুন প্রজন্ম প্রতিবাদ করলেও সরকার অনড় অবস্থানে রয়েছে। পাশাপাশি সরকার তরফে ফেসবুক কর্তৃপক্ষের সাথে 'ব্যাক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ করবে' এমন একটি বিতর্কিত চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বিষয়টি জানানোর পর থেকেই ব্যাক্তিগত নিরাপত্তা নিয়ে হতাসা প্রকাশ করছিলেন তরুনরা। সেই জেরেই আজ বেলা ১ টার দিকে change.org নামক বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন পিটিশন সাইটে একটি পিটিশন দায়ের করা হল। "বাংলাদেশ সরকারের কাছে কোন তথ্য সরবরাহ করনা' শিরোনামে 'বাংলাদেশের মানবাধিকার একটিভিস্ট' পরিচয়ে একটি পিটিশন এরেঞ্জ করা হয়েছে। অনলাইনে দশ হাজার মানুষ এই পিটিশন সমর্থন করলেই, এটি ফেসবুকের চিফ এক্সিকিউটিভ মার্ক জাকারবার্গ বরাবর পাঠিয়ে দেবে বলে জানাচ্ছে change.org নামক পিটিশন সাইটটি।